ফের যুক্তরাষ্ট্রে বাণিজ্যের অনুমতি পাচ্ছে হুয়াওয়ে

৪ নভেম্বর, ২০১৯ ১৯:১১  
ফের হুয়াওয়ের সঙ্গে ব্যবসায় করার অনুমতি পাচ্ছে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো। এ বিষয়ে দেশটির বাণিজ্য মন্ত্রী উইলবার রোজ জানিয়েছেন, দীর্ঘ দিনের বাণিজ্যিক নিষেধাজ্ঞা কাটিয়ে শীঘ্রই মার্কিন কোম্পানিগুলো হুয়াওয়ের কাছে যন্ত্রাংশ বিক্রি করতে পারবে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র বাণিজ্য বিভাগে হুয়াওয়ের সঙ্গে ব্যবসায় করতে ২০৬টি আবেদন জমা পড়েছে জানিয়ে তিনি বলেন, এটা আমাদের কাছে অপ্র্যাশিত ছিল, সত্যিই এটি অবিশ্বাস্য। তবে এ বিষয়ে হুয়াওয়ে কর্তৃপক্ষ এখনও কোনো বিবৃতি দেয়নি এবং কোনো মন্তব্য করতে রাজি হয়নি। প্রসঙ্গত, গত মে মাসে চীনের টেক জায়ান্ট হুয়াওয়ে যন্ত্রাংশ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র প্রশাসন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পনিকে হুয়াওয়ের সঙ্গে বাণিজ্যে নিষেধাজ্ঞা জারি করে। তবে জুন মাসে এই নিষেধাজ্ঞা শিথিল করা হবে বলে জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।